অবশেষে ‘মৃত’ থেকে জীবিত হিসেবে স্বীকৃতি পেলেন সেই আওয়াল
নিউজ ডেস্কঃ অবশেষে নয় বছর পর জীবিত হিসেবে স্বীকৃতি পেলেন নেত্রকোনার আব্দুল আওয়াল। বিভিন্ন প্রত্যয়নপত্র নিয়ে নির্বাচন কমিশনে আবেদনের প্রেক্ষিতে বুধবার (২১ এপ্রিল) দুপুরে ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন অফিস।
গত ২০১২ সালে ভোটার তালিকা হালনাগাদে আব্দুল আওয়ালকে মৃত উল্লেখ করা হয়। পরবর্তীকালে আইডির তেমন বেশি প্রয়োজন না হওয়ায় তিনি জানতেন না। পরে যখন একটি স্থানীয় সরকার নির্বাচন হয় তখন ভোট দিতে গেলে নামে মৃত বেরিয়ে আসে আব্দুল আওয়াল।
এতোদিন পুরনো আইডি ব্যবহার করেই চলেছেন। এরপর থেকে খোঁজ নিয়ে দেখেন তিনি ২০১২ সনে মৃত হিসেবে লিপিবদ্ধ হয়েছেন। তখন সংশোধনের জন্য সর্বশেষ গত ২০১৭ সনে আবেদন করেন। যাদের ভুলের জন্য দীর্ঘদিন ধরে তিনি নানা হয়রানি হয়েছেন সে বিষয়ে সঠিক ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাচন অফিসার মো. হামিদ ইকবাল বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। সাংবাদিক আবদুল আওয়ালের ভোটার আইডি জটিলতা সমাধান করতে পেরে ভালো লাগছে।

