ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা থেকে ঘরমুখী মানুষের আতঙ্কে রংপুরের গ্রামবাসী

গংগাচড়া প্রতিনিধিঃ

সংক্রমিত এলাকা থেকে যারা ঘরে ফিরেছেন তাদের নিয়ে শঙ্কিত রংপুরের গ্রামবাসি। গত কয়েকদিনে ঢাকা, ফরিদপুর , নারায়নগঞ্জ ও রাজশাহী  থেকে অনেক শ্রমিক তাদের পরিবার সহ ফিরেছে নিজ গ্রাম গংগাচড়া উপজেলার ৭ নং মর্নেয়া ইউনিয়নে । এতে মর্নেয়াবাসী খুবই আতংকে দিন কাটাচ্ছে । এসব পরিবারকে  এলাকাবাসী স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নিজ বাড়ীতে ১৪ দিন অবস্থান করতে নির্দেশ দিয়েছে।

এলাকাবাসী জানান, তারা সতর্ক অবস্থানে থেকে এসব পরিবারকে পাহাড়া দিচ্ছে যাতে কোনো ভাবেই তারা বাড়ীর বাহিরে না আসে ।

এসব বাড়ীর উপরে লকডাউনের চিহ্ন হিসেবে লাল পতাকা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। এসবর বাড়ীর পাশ দিয়ে কেই যাতায়ত করলে যাতে সতর্কতা অবলম্বন করে সেজন্য এই লাল পতাকা ব্যবহার করা হয়েছে বলে জানান স্থানীয়রা।

এদিকে গত রাতে মৌভাষা খলিফার বাজার দিয়ে ঢাকা ও অন্যান্য জায়গা থেকে কিছু মানুষ তাদের গ্রামের বাড়ীতে ফিরেছে । এখনও তাদের নাম ঠিকানা জানা যায়নি । মৌভাষা খলিফার বাজার ও তার পাশ্ববর্তী গ্রামগুলোতে বেশ আতঙ্ক বিরাজ করছে । খলিফার বাজার  লকডাউন করে দেয়া হয়েছে ও অপরিচিত মানুষ দেখলে প্রশাসনকে অবহিত করতে তৎপর রয়েছে এলাকাবাসী।

  •  
  •  
  •  
  •