সব রেকর্ড ভেঙে আজ সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ১৫৫ জনের।
এছাড়া দেশের ইতিহাসে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬ হাজার ৮৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জনে।
শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে করোনাভাইরাস নিয়ে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ২ হাজার ৪৭৩ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৭ হাজার ৪১১ জন।
এর আগে বৃহস্পতিবার দেশে আরো ৬ হাজার ৪৬৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৫৯ জন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (২ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ কোটি এক লাখ ৫৭ হাজার ১৯১ জন এবং মৃত্যু হয়েছে ২৮ লাখ ৩৯ হাজার ৯৮৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৪৮ লাখ ৮৩ হাজার ১৫১ জন।

