ঢাকার বস্তিতে করোনা সংক্রমনের হার ৭১%

করোনা আপডেটঃসম্প্রতি ঢাকা ও চট্টগ্রাম শহরে বস্তি ও বস্তির বাইরে বসবাসকারীদের মাঝে কোভিড-১৯ সংক্রমণের হার নির্ণয়ে একটি গবেষণা করে আইসিডিডিআর,বি ।গবেষণার ফলে দেখা যাছে, রাজধানীর বস্তিতে বসবাসকারীদের করোনায় সংক্রমণের হার ৭১ শতাংশ এবং চট্টগ্রামে তা ৫৫ শতাংশ।

আইসিডিডিআর,বি ঢাকা ও চট্টগ্রামের বস্তি এবং বস্তিসংলগ্ন এলাকায় বসবাসকারী মোট ৩,২২০ জন কোভিড-১৯ উপসর্গযুক্ত এবং উপসর্গহীন ব্যক্তির ওপরে এই গবেষণা করে।

করোনা সংক্রমণের হার বা সেরোপজিটিভিটি (রক্তে সার্স-কভ-২) সম্পর্কিত বিভিন্ন বিষয় বিশ্লেষণ করা হয়েছে।

গবেষণায় দেখা গেছে, বয়স্ক ও তরুণদের করোনায় আক্রান্তের প্রায় সমান। নারীদের আক্রান্তের হার ৭০.৬ শতাংশ এবং পুরুষদের ৬৬ শতাংশ। যেসব অংশগ্রহণকারীদের (মোট ২২০৯) মাঝে সেরোপজিটিভিটি (রক্তে সার্স-কোভ-১৯) পাওয়া গেছে তাদের ৩৫.৫ শতাংশের ক্ষেত্রে মৃদু উপসর্গ ছিলো।

এই গবেষণায় স্বল্প শিক্ষিত এবং যাদের অধিক ওজন, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস আছে তাদের অধিক মাত্রায় সেরোপ্রিভেলেন্স (রক্তে কোভিড উপস্থিতির হার) দেখা গিয়েছে। এছাড়া, বার বার হাত ধোয়ার প্রবণতা, নাক-মুখ কম স্পর্শ করা, বিসিজি টিকা গ্রহণ এবং মাঝারি ধরণের শারীরিক পরিশ্রম করা ব্যক্তিদের কম মাত্রার সেরোপ্রিভেলেন্স দেখা গেছে।

  •  
  •  
  •  
  •  

Tags: ,