করোনার তৃতীয় ঢেউ নিয়ে আসছে ডেল্টা স্ট্রেন

করোনা ডেস্কঃ করোনার তৃতীয় ঢেউ এর কারণ হতে পারে ভারতের ডেল্টা স্ট্রেন। দ্বিতীয় ঢেউয়ের রেশ কাটতে না-কাটতেই তৃতীয় ধাক্কার বার্তা নিয়ে হাজির এই ডেল্টা প্লাস স্ট্রেন। এরিমধ্যে ভারতের তিন রাজ্যে সংক্রমণ ছড়িয়েছে এই নতুন স্ট্রেনটি।

মূল করোনাভাইরাসের থেকে এই ডেল্টা প্লাস স্ট্রেনটি সংক্রমণের দিক দিয়ে অনেক শক্তিশালী। বিশেষজ্ঞরা আশঙ্কা করছে, এক বার ওই স্ট্রেন ছড়াতে শুরু করলে এটি নিয়ন্ত্রণ করা কার্যত দুঃসাধ্য হয়ে দাঁড়াবে।

এরিমধ্যে ডেল্টা প্লাস স্ট্রেনের কারণে সংক্রমণের তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে ব্রিটেনে। আমেরিকা, রাশিয়া, চিন, পোলান্ড, সুইৎজ়ারল্যান্ড, জাপান-সহ ৯টি দেশে চোখ রাঙাচ্ছে ডেল্টা প্লাস। ভারতে ইতোমধ্যেই তিনটি রাজ্যে ২২ জন আক্রান্ত হয়েছেন ওই স্ট্রেনে।

দুশ্চিন্তার বিষয় হল, এত দিন যে পদ্ধতিতে করোনা রোগীদের চিকিৎসা হয়ে এসেছে, ডেল্টা প্লাসে আক্রান্তদের ক্ষেত্রে তা-ও কাজ করছে না। আশঙ্কা করা হচ্ছে, ডেল্টা প্লাসের সংক্রমণকে একেবারে শুরুতেই আটকানো না গেলে দ্বিতীয় ঢেউয়ের চেয়েও বেশি মানুষ আক্রান্ত হতে পারেন।

বিশেষজ্ঞদের মতে, ডেল্টা প্লাস স্ট্রেনের সম্পর্কে বিস্তারিত এখনও জানা সম্ভব হয়নি। বিশেষ করে এই স্ট্রেন আগামী দিনে কী ভাবে চরিত্র বদলাবে, তা নিয়েও কারও বিশেষ কোনও ধারণা নেই। ভারতে টিকাকরণে ব্যবহৃত মূল দু’টি প্রতিষেধক কোভিশিল্ড ও কোভ্যাক্সিন ডেল্টা স্ট্রেনের বিরুদ্ধে কার্যকরী হলেও ডেল্টা প্লাসের বিরুদ্ধে সেগুলোর কার্যকারিতা সম্পর্কে এখনও তেমন কিছুই জানাতে পারেননি স্বাস্থ্যকর্মীরা।

  •  
  •  
  •  
  •  

Tags: , ,