রাজশাহীতে ২৪ ঘন্টায় ২২ জনের মৃত্যু

করোনা ডেস্কঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরো ২২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ জুন) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এর আগে গত ২৯ জুন করোনা ইউনিটে সর্বোচ্চ ২৫ জন মারা যান। করোনা শনাক্তের পর হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় যে ২২ জন মারা গেছেন এদের মধ্যে পাঁচজন করোনায়, ১৬ জন করোনার উপসর্গ নিয়ে এবং একজন করোনা নেগেটিভ হলেও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন।

এদের মধ্যে ১৪ জনের বাড়ি বিভাগের করোনার হটস্পট রাজশাহী জেলায়। এছাড়া নওগাঁর পাঁচজন এবং চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও ঝিনাইদহের একজন করে মারা গেছেন। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন।

  •  
  •  
  •  
  •