টাংগাইলে নতুন আক্রান্ত আরো ৬৪ জন।
করোনা ডেস্ক:
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিনের দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘন্টায় শনিবার (৭ আগস্ট) টাঙ্গাইল জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
এদিকে নতুন করে জেলায় ২৭৮ টি নমুনা পরীক্ষার রির্পোটে ৬৪ জনের করোনা সনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শতকরা ২৩ দশমিক ০২ ভাগ।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৭৮ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়েছে ৮ হাজার ৩৬৫ জন। সর্বমোট মারা গেছে ২২৭ জন। জেলার হাসপাতাল গুলোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১০৫ জন। এছাড়া জেলায় বর্তমানে বাসায় আইসোলেশন থেকে চিকিৎসাধীন রয়েছে ৬ হাজার ৮১ জন।

