২৪ ঘন্টায় ৩১ জনের মৃত্যু

করোনা ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে নতুন ৩১ জনের। একই সময় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ২৩৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪১৩ জন।

গতকাল বৃহস্পতিবার দেশে মৃত্যু ও শনাক্ত কমলেও আজ শুক্রবার তা বেড়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মতি বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সংগৃহীত ২৭ হাজার ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৫৪।

সারা দেশে এখন পর্যন্ত ২৭ হাজার ৩৬৮ জন মারা গেছেন। শনাক্ত হয়েছেন। মোট ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৩ রোগী। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৯ হাজার ২০২ জন।

  •  
  •  
  •  
  •  

Tags: