বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো প্রায় ২৩ কোটি ৪৬ লাখে
করোনা ডেস্ক:
আজ রোববার সকাল ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের দেওয়া তথ্যমতে, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৩ কোটি ৪৫ লাখ ৭৫ হাজার ৫৩৩ জন এবং মারা গেছেন ৪৭ লাখ ৯৬ হাজার ৪৮৯ জন।
করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন ৪ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ৯১০ জন এবং মারা গেছেন ৭ লাখ ৯৫৯ জন। আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩৭ লাখ ৯১ হাজার ৬১ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪৮ হাজার ৫৭৩ জন।
এ পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেওয়া হয়েছে ৬২৮ কোটি ২৮ লাখ ৩ হাজার ৩৫৬ ডোজ। উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ৫৫৫ জন এবং মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭ জন।

