ময়মনসিংহে বিসিএস কৃষি অফিসারদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
নিউজ ডেস্কঃ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় “গণমাধ্যমে কৃৃষি তথ্য ও প্রযুক্তি বিস্তারে দক্ষতা উন্নয়ন” শীর্ষক ৩(তিন) দিন বিসিএস কৃষি অফিসারদের প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল, অতিরিক্ত সচিব, সম্প্রসারণ উইং, কৃষি মন্ত্রনালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব মোহাম্মদ জিয়াউর রহমান, প্রকল্প পরিচালক, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষিবিদ মোঃ আসাদুল্লাহ্, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল, অতিরিক্ত সচিব বলেন মাঠ পর্যায়ে কৃষির কার্যক্রম গণমাধ্যমে সাবলিলভাবে উপস্থাপনের জন্যে উক্ত প্রশিক্ষণ খুবই কার্যকারি ভুমিকা রাখবে। মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গিকার এক ইঞ্চি জমিও পতিত থাকবেনা। সে প্রত্যয় রেখেই আমাদের দায়িত্ব পালন করতে হবে।
প্রকল্প পরিচালক উল্লেখ করেন গণমধ্যমে তথ্যের বিস্তার সঠিকভাবে সম্পাদন করা গেলে কৃষিতে বাণিজ্যিকীকরণ আনায়ন সহজে সম্ভব হবে। জনাব মোঃ আসাদুল্লাহ্, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেন এটি একটি ভিন্ন আঙ্গিকের প্রশিক্ষণ। বঙ্গবন্ধুর বাংলাদেশকে বিশ্বের বুকে খাদ্য উদ্বৃত্ত্বের দেশ হিসেবে তুলে ধরতে হলে মাঠের অফিসারদের গণমাধ্যম সম্পর্কে ওয়াকিবহল হতে হবে। প্রতিটি কাজের প্রচার প্রসারণা জনগণের নিকট পৌছাতে হবে। প্রকল্প পরিচালককে এই ধরনের আরোও প্রশিক্ষণ আয়োজনের নির্দেশনা প্রদান করেন।

