দেশে বিভিন্ন জেলায় হঠাৎ মোবাইল ইন্টারনেট বন্ধ

নিউজ ডেস্কঃ হঠাৎ দেশের প্রায় সব জেলায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে মধ্যরাত থেকে মুঠোফোনের গ্রাহকেরা দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।

প্রায় এক ঘণ্টা যাবৎ দেশের সবগুলো অপারেটরের গ্রাহকরা এমন সমস্যার সম্মুখীন হয়েছেন বলে জানা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন তারা।

তবে হঠাৎ সেবা বন্ধের বিষয়টি নিয়ে অপারেটরাও পরিষ্কার করে কিছু জানাতে পারেননি। বিষয়টি নিয়ে বাংলালিংকের কল সেন্টারে যোগাযোগ করা হলে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের এক নির্দেশে তারা বেশ কয়েকটি জেলায় মোবাইল ইন্টারনেট বন্ধ রেখেছেন বলে জানান।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোবাইল ফোনের থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ থাকবে বলেও জানানো হয়। তবে নির্দিষ্ট করে জেলাগুলোর নাম জানাতে পারেননি।

এ বিষয়ে বিস্তারিত জানতে আরও দুটি অপারেটরের সাথে যোগাযোগ করা হয়। তবে তারা এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।

  •  
  •  
  •  
  •  

Tags: