রাজধানীতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে লাফ দিয়েও রক্ষা হয়নি প্রীতির
নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় ট্রেনের সিগন্যালে আটকে থাকা অবস্থায় দুর্বৃত্তদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু। একই সময় ঘটনাস্থলে রিকশায় থাকাবস্থায় গুলিবিদ্ধ হন বদরুন্নেসা সরকারি কলেজের সাবেক ছাত্রী সামিয়া প্রীতি (২২)।
পরে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুমাইয়া গণমাধ্যমকে বলেন, ‘আমরা খিলগাঁও তিলপাপাড়া যাওয়ার জন্য রিকশা নিই। রিকশায় ওঠার পরপরই হঠাৎ শব্দ শুনি। ভেবেছিলাম গাড়ির টায়ার ব্রাস্ট হয়েছে কি না। শব্দ শুনে একপর্যায়ে আমরা দুজন রিকশার দুদিক থেকে লাফ দিই।’
তিনি বলেন, ‘কিছুক্ষণ পর আমি দেখি প্রীতি মাটিতে শুয়ে আছে। সে উঠছে না। পাশের একজন বলল, প্রীতি হয়তো সেন্সলেস হয়ে গেছে। তাৎক্ষণিক আমি মনে করেছিলাম সে অজ্ঞান হয়ে পড়ে ছিল। কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারি সে গুলিবিদ্ধ হয়েছে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

