রাজধানীতে বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার কুড়িল ফ্লাইওভারে বাসচাপায় স্কুটি আরোহী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (১ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খিলক্ষেত থানার ডিউটি অফিসার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায় পুলিশ। পরে সেখানে গিয়ে মরদেহ পায়নি তারা। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে শুনে সেখানে গিয়ে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হয়।

নিহত মাইশা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১ নং ব্যাচের শিক্ষার্থী। পুলিশের পক্ষ থেকে মাইশার মামা তার মরদেহ গ্রহণ করেন।

  •  
  •  
  •  
  •