এ্যাব ঢাকা জেলা চ্যাপ্টারের নতুন সভাপতি ইয়ার মাহমুদ, সাধারণ সম্পাদক পারভেজ
নিজস্ব প্রতিবেদকঃ
এগ্রিকালচারিস্টস’ এসোসিয়েশন অফ বাংলাদেশ এ্যাব এর ঢাকা জেলা চ্যাপ্টারের ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে কৃষিবিদ ইয়ার মাহমুদ কে সভাপতি ও কৃষিবিদ ডা. শাহাদাত হোসেন পারভেজ কে সাধারণ সম্পাদক করা হয়। এ্যাব এর আহবায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুন ও সদস্য সচিব প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এসব কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি- কৃষিবিদ আসাদুজ্জামান খান ও কৃষিবিদ মোঃ আঃ হান্নান বাবু যুগ্ন সম্পাদক- কৃষিবিদ বনি ও কৃষিবিদ মোঃ রবিউল আলম, কোষাধ্যক্ষ- কৃষিবিদ পারভীন আক্তার এবং সাংগঠনিক সম্পাদক- কৃষিবিদ আকন্দ এস এম এ আসাদ।
কৃষিবিদ ইয়ার মাহমুদ ইতিপূর্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শহীদ শামসুল হক হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের (২০০৫-২০১০) ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি (২০১০-২০২১) ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
ডা. শাহাদাত হোসেন পারভেজ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শহীদ জামাল হোসেন হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক (২০০৫-২০১০) এবং বাংলাদেশ ভেটেরিনারি ছাত্র সমিতির নির্বাচিত যুগ্ন সম্পাদক (২০০৫-২০০৮) ছিলেন। পরবর্তীতে বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১ম সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এর দায়িত্ব পালন করছেন।
নতুন এই কমিটি বলেন, আগামী দিনগুলোতে পেশাজীবী সংগঠন হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কে দেশে ফিরিয়ে আনা, গনতন্ত্র পুনরুদ্ধার ও মানবাধিকার প্রতিষ্ঠা, কৃষির উৎপাদন বৃদ্ধি, কৃষক ও কৃষিবিদদের কারিগরি দক্ষতা ও পেশাগত উন্নয়নে আরো শক্তিশালী ভূমিকা পালন করবে।

