আত্মসমর্পণকারী দস্যুদের ঈদ উপহার দিল র্যাব
নিউজ ডেস্ক: সুন্দরবন থেকে আত্মসমর্পণ করা বন ও জলদস্যুদের হাতে নগদ অর্থ ও ঈদ সামগ্রী তুলে দিয়েছে র্যাব-৮। শনিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় মোংলা বন বিভাগের ফুয়েল ঘাট এলাকায় এ ঈদ সামগ্রী তুলে দেন বরিশাল র্যাব-৮ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. জামিল হাসান ও উপ অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিন ধরে ২৭টি দস্যু বাহিনীর সদস্যরা সুন্দরবনের দস্যুতা করে আসছিল। সরকারের নির্দেশনায় এ বাহিনীর লোকজন দস্যুতা ছেড়ে ভালো পথে ফিরে আসে ৪ শতাধিক জল ও বনদস্যু। তাই ফিরে আসা এসব মানুষের সমাজে ভালোভাবে বসবাস ও চলাচলের জন্য র্যাবের পক্ষ থেকে বিভিন্ন সময় সহায়তা করে আসছে।
তিনি বলেন, র্যাব-৮ এর আওতাধীন ৩টি জেলায় বাগেরহাটের মোংলায়, ভাঙ্গা বাজার ও সাইনবোর্ড, খুলনা, সাতক্ষীরা এবং মুন্সিগঞ্জ এলাকায় থেকে সুন্দরবনের আত্মসমর্পণ করা মোট ২৮৪ জলদস্যু পরিবারকে নগদ অর্থ ও ঈদ সামগ্রী এবং করোনাভাইরাস প্রতিরোধী উপকরণ বিতরণ করা হয়। আত্মসমর্পণ করা বনদস্যুদের প্রধানমন্ত্রী ও র্যাব মহা-পরিচালকের নির্দেশনামূলক উপকরণ বিতরণ করা হয়েছে।

