শ্রীমঙ্গলে চা বাগানে টিলাধসে ৪ নারী শ্রমিক নিহত
নিউজ ডেস্ক: শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল লাখাইছড়ায় টিলাধসে ৪ চা-শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা। তিনি বলেন, শুক্রবার সকালে ৪ নারী টিলা থেকে ঘর লেপার মাটি সংগ্রহ করতে আসেন। এ সময় টিলা থেকে মাটি কেটে নেয়ার সময় ধসে পড়ে। সে সময় মাটি চাপায় তারা ঘটনাস্থলেই নিহত হন।
নিহতরা হলেন- হিরা বুমেজ (৩৩), রিনা বুমেজ (২২) রাধা মালি (৪৫) ও পূর্ণিমা বুমেজ।
কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঘর লেপার জন্য মাটি আনতে গিয়েছিলেন ওই চার নারী। টিলা থেকে মাটি কেটে নেওয়ার সময় সেটি ধসে পড়ে। টিলার মাটি ধসে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

