ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ

নিউজ ডেস্ক: ময়মনসিংহের বলাশপুর এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-গৌরীপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) সকালে ৭টা ৪০ মিলিটে নগরীর বলাশপুর এলাকায় ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পরিদর্শক মেহেদী হাসান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করেছে লোকোসেডের উদ্ধারকারী দল।

লোকোসেডের ইনচার্জ মো. আবদুর রহিম বলেন, সকাল সাড়ে সাতটার দিকে চট্টগ্রামগামী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। উদ্ধার কাজ চলছে। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

  •  
  •  
  •  
  •