গোপালপুরে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ২৫৯পরিবার
এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল):
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেলেন টাঙ্গাইলের গোপালপুরের ঝাওয়াইল ইউনিয়নে কর্মহীন হয়ে পড়া তালিকাভুক্ত ২’শত ৫৯ পরিবার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসন গোপালপুরের ব্যবস্থাপনায় প্রাণঘাতি করোনা ভাইরাস প্রাদুর্ভাবের ফলে কর্মহীন হয়ে পড়া ২’শত ৫৯ পরিবার প্রতি ১০কেজি চাল ও ৩কেজি করে গোলআলু গতকাল মঙ্গলবার সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরণ করা হয়।
ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বেলা ১০টায় ত্রাণ বিতরণ কালে ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. আবু কায়সার রাসেল, ইউপি সচিব মো. রফিকুল ইসলাম খানসহ ইউপি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

