বিশ্বে করোনার তান্ডব কিছুটা কমেছে
করোনা ডেস্কঃ গত কয়েক দিনে মহামারী করোনাভাইরাসের তান্ডব কিছুটা শিথিল হয়েছে। এখন পর্যন্ত বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৮ লাখ ৮৮ হাজার এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৯৫ লাখেরও বেশি মানুষ।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (২২ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৫ হাজার ৮৩৬ জন এবং আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৮ হাজার ১২৮ জন। যা গত কয়েক দিনের তুলনায় অনেক কম।
এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৩৮ লাখ ৮৮ হাজার ৫১৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৫৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৪২ লাখ ৩৯ হাজার ৪৭৮ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৪ লাখ ১৯ হাজার ৮৩৮ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১৭ হাজার ২৬৩ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৯ লাখ ৭৩ হাজার ৪৫৭ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৯ হাজার ২৬৮ জনের।
এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

