করোনায় আজ মৃত্যু ৮৫ জনের
করোনা আপডেটঃ করোনাভাইরাসে দেশে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট ১৩ হাজার ৭৮৭ জনের মৃত্যু হলো।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৫ হাজার ৭২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন সর্বমোট করোনায় আক্রান্ত শনাক্ত হলো ৮ লাখ ৬৬ হাজার ৮৭৭ জনের।
আজ বুধবার(২৩ জুন) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

