কুষ্টিয়ায় আজ করোনা শনাক্তের হার ৪১.৪৪ শতাংশ
করোনা ডেস্ক:
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালকের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫৩৮টি নমুনা পরীক্ষায় ২৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪১ দশমিক ৪৪ শতাংশ। একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ৩১৪ জন।
উপ-পরিচালক আরো বলেন, বর্তমানে হাসপাতালে ২৫৭ জন রোগী ভর্তি আছেন এবং জেলায় হোম আইসোলেশনে আছেন দুই হাজার ৯৭৫ জনেরও বেশি রোগী।

