ময়মনসিংহ মেডিকেলে আজ সর্বোচ্চ মৃত্যু, শনাক্তে হার ২৩.৪৯ শতাংশ
নিউজ ডেস্ক:
আজ শুক্রবার (৬ আগস্ট) মমেক হাসপাতাল করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুনের দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ১৬ জন এবং উপসর্গ নিয়ে ১৪ জন, মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যু।
এদিকে একই সময়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে এক হাজার ৭১১টি নমুনা পরীক্ষা করে মোট ৪০২ জন করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৩ দশমিক ৪৯ শতাংশ।
ডা. মহিউদ্দিন খান মুন আরো বলেন, আইসিইউতে চিকিৎসাধীন ২৩ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৫২৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। নতুন করে ভর্তি হয়েছেন ৫১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ জন।

