কুষ্টিয়ায় আজ ১৫ জনের মৃত্যু
নিউজ ডেস্ক:
আজ সোমবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দেওয়া তথ্য অনুযায়ী, কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন করোনায় ও পাঁচ জন উপসর্গ নিয়ে মারা যান।
একই সময়ে ৫১১টি নমুনা পরীক্ষায় ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৫৯ শতাংশ। একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ১৫৬ জন।’
বর্তমানে হাসপাতালে ২৪১ জন ভর্তি আছেন এবং জেলায় হোম আইসোলেশনে আছেন দুই হাজার ৭৭০ জন।

