অবশেষে করোনায় মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে

করোনা ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় আরও ১৯৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৬৫ জন। এর আগে টানা ২০ দিন দৈনিক মৃত্যু ২ শতাধিক ছিল।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনা সংক্রমণের সবশেষ পরিস্থিতি জানানো হয়। করোনায় মৃত্যু ও রোগী শনাক্ত আগের দিনের তুলনায় কমেছে। আগের দিন ২১৫ জনের মৃত্যু এবং ১০ হাজার ১২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় মোট ৪০ হাজার ৬৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২০ দশমিক ৮৩ শতাংশ। আগের দিন পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল ২২ দশমিক ৪৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৪ লাখ ৫ হাজার ৩৩৩। মোট মৃত্যু হয়েছে ২৩ হাজার ৮১০ জনের। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ লাখ ৭৩ হাজার ৫২২ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৫৭ জন।

  •  
  •  
  •  
  •  

Tags: