আশা জাগানো করোনা টিকা বঙ্গভ্যাক্সের সর্বশেষ খবর

নিউজ ডেস্কঃ গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে ধরে আনা ৫৬টি বানরের ওপর বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড উদ্ভাবিত করোনার টিকা বঙ্গভ্যাক্সের ট্রায়াল শুরু হয়েছে। ১ আগস্ট থেকে শুরু হওয়া এই ট্রায়াল চলবে সেপ্টেম্বরের শেষ নাগাদ।

জানা গেছে, বানরের ওপর প্রয়োগ করে ভালো ফল পাওয়ায় আগামী অক্টোবরে “বঙ্গভ্যাক্স” মানবদেহে প্রয়োগ করতে চায় গ্লোব বায়োটেক। শনিবার (১৪ আগস্ট) প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি) ড. মোহাম্মদ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বানরের ওপর ট্রায়াল শেষ হবে আগামী সেপ্টেম্বরে। অক্টোবরে আমাদের হিউম্যান ট্রায়াল বা ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে। বানরের ওপর আমাদের ট্রায়াল এখনো শেষ হয়নি। ইঁদুরের ওপর ৯৫ শতাংশের ওপর কার্যকর ছিল, আমাদের ধারণা বানরের ওপরও ভালো ফলাফল পাব।

বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) জানিয়েছে, মানবদেহে প্রয়োগের আগে বানরের দেহে ট্রায়াল সম্পন্ন করতে হবে। তারা শর্ত দিয়েছিল আগে বানরেরটা করতে হবে। সেটার রিপোর্ট জমা দিলেই তারা মানবদেহে প্রয়োগের অনুমতি দেবে।

  •  
  •  
  •  
  •  

Tags: