মালয়েশিয়া অবৈধ অভিবাসীদের বৈধতা দেবার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কঃ

মালয়েশিয়া অবৈধ অভিবাসীদের বৈধতা দেবার ঘোষণার মাধ্যমে অভিবাসীদের সুখবর দিলো মালয়েশিয়া সরকার। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের মধ্যেও অবৈধ অভিবাসীদের সুখবর প্রবাসীদের জন্য অবশ্যই আনন্দের বলে মনে করছেন প্রবাসীরা। তবে শর্ত সাপেক্ষে এই বৈধতা দেওয়ার ঘোষণা এসেছে।

আজ বৃহস্পতিবার দেশটির মানবসম্পদমন্ত্রী এম সারাভানানের সঙ্গে আলোচনা শেষে এ ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী হামজা বিন জয়নুদ্দিন। তিনি বলেন, ‘অভিবাসীদের জন্য দুটি প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। একটি নিজ নিজ দেশে ফিরে যাওয়া এবং অন্যটি পুনঃস্থাপন প্রক্রিয়ায় বৈধকরণ। ১৬ নভেম্বর ২০২০ থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত এ প্রক্রিয়া চলবে।’

এ প্রক্রিয়া বাস্তবায়নে কোনো তৃতীয় পক্ষ নয় বরং অভিবাসন বিভাগ, মালয়েশিয়ার শ্রম বিভাগ এবং অন্যান্য সরকারি সংস্থা সম্মিলিতভাবে কাজ করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, পাম অয়েল ও কৃষি এই চার সেক্টরে অবৈধরা বৈধতার সুযোগ পাবেন এবং কোনো প্রকার এজেন্ট গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি।

  •  
  •  
  •  
  •  

Tags: