বিশ্বের সবচেয়ে ছোট গরু রানী আর নেই

নিউজ ডেস্কঃ বিশ্বের সবচেয়ে খর্বকায় গরু হিসেবে পরিচিত “রাণী” মারা গেছে।বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি ঘটে। পশুচিকিৎসকরা বলছেন, পাকস্থলিতে প্রদাহজনিত কারণে রানীর মৃত্যু ঘটেছে।

সাভার প্রাণীসম্পদ অফিসার সাজেদুল ইসলাম বলেন,” গরুটি দুই দিন আগে থেকেই অসুস্থ ছিল। আজ সকাল এগারোটায় তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। বেলা বারোটায় সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উল্লেখ্য বিশ্বের সবচেয়ে খর্বকায় গরু হিসেবে গিনেস বুকে নাম লেখানোর স্বপ্নটা অধরা-ই থেকে গেল রাণীর জন্য।

  •  
  •  
  •  
  •  

Tags: , ,