বাবার মৃত্যুর শোকে মেয়ের মৃত্যু

নিউজ ডেস্ক: আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে নেত্রকোণার বারহাট্টায় বাবার মৃত্যুর শোকে কাঁদতে কাঁদতে ৯ ঘণ্টার ব্যবধানে মেয়ের মৃত্যু হয়েছে। উপজেলার সাহতা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওই গ্রামের চন্দন খান (৬০) ও তার মেয়ে নিতু সুলতানা (২০)।

নিহত নিতুর চাচাতো ভাই আখিকুর ইসলাম সানি (২৪) জানান, চাচা চন্দন খান দীর্ঘদিন অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়। বাবার মৃত্যুর শোকে নিতুসহ তিন বোন সারাদিন কান্নাকাটি করে। দুপুর ২টার দিকে হঠাৎ নিতু অজ্ঞান হয়ে খাট থেকে পড়ে যায়। তাকে নেত্রকোণা জেলা সদরের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: