সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে হাইকোর্টে রিট
নিউজ ডেস্ক:
দেশে খোলা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট হয়েছে। রিটে সয়াবিনের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয়েছে।
রোববার (০৬ মার্চ) সুপ্রিম কোর্টের তিন আইনজীবী অ্যাডভোকেট মনির হোসেন, অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবীর ও অ্যাডভোকেট মোহাম্মদ উল্লাহ এ রিট দায়ের করেন।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে আজই রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।
রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট, টিসিবির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট আটজনকে বিবাদী করা হয়েছে।
অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবির গণমাধ্যমকে জানায়, গেল ৩ মার্চ দেশের বাজারে খোলা ও বোতলজাত তেলের দাম বৃদ্ধির ঘটনায় উচ্চ আদালতের নজরে আনা হয়।
এ বিষয় আজ রোববার (৬ মার্চ) শুনানির দিনটি ধায্য করেন হাইর্কোট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের সমান্বয়ে গঠিত র্ভাচুয়াল বেঞ্চ একটি পরিপূর্ণের আবেদন করার পরামর্শ দেন। তারই আলোকে আজ এই রিটটি করা হয়েছে।
উল্লেখ্য, সরকার গত মাসে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বৃদ্ধি করে। এতে করে খুচরা বাজারে নিয়ন্ত্রনহীন হয়ে পড়ে তেলের দাম।

