বন্যার ঝুঁকিতে ৪ জেলা

নিউজ ডেস্কঃ

দেশের উত্তর-পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট অঞ্চলের দুই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অঞ্চলের উজানে ভারতীয় ভূখণ্ডে ভারি বৃষ্টির আশঙ্কায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জে চার জেলায় আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকি রয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের হাওর অঞ্চলের নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাস প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও হবিগঞ্জ জেলার প্রধান নদ-নদীর পানি বাড়ছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারত আবহাওয়া অধিদপ্তরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশের কিছু স্থানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

  •  
  •  
  •  
  •