তীব্র তাপপ্রবাহে পুড়ছে বাংলাদেশ
আবহাওয়া ডেস্ক: আবহাওয়া পূর্বাভাস মডেল গুলোর তথ্য অনুসারে, আজ ২৬শে এপ্রিল থেকে আগামী ২৯শে এপ্রিল দুপুর পর্যন্ত প্রাণঘাতী তাপপ্রবাহ ভারত ও বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হতে যাচ্ছে। এই ৪ দিন রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০-৪৩ ডিগ্রী সেলসিয়াসের উপরে উঠার সম্ভাবনা প্রবল। বিশেষ করে রাজশাহী, নাটোর, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর জেলায় দুপর ১২ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত তাপমাত্রা ৪২ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত উঠার সম্ভাবনা রয়েছে বলে আশংকা করেছেন আবহাওয়াবিদগণ।
এছাড়াও, ২৯শে এপ্রিল বিকেলের পর থেকে দেশব্যাপী কালবৈশাখী ঝড় শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। ২৯শে এপ্রিল দিবাগত রাত ও ৩০শে এপ্রিল সারাদিন দেশব্যাপী কালবৈশাখী ঝড় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

