হেফাজত নেতা মামুনুল হক গ্রেপ্তার
নিউজ ডেস্কঃ হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে মামুনুলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সহিংসতা ও নাশকতার একাধিক মামলা রয়েছে।
ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে দুপুর ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক এক নারীসহ অবরুদ্ধ হয়। এ ঘটনায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা রয়েল রিসোর্টে, আওয়ামী লীগ কার্যালয়ে ও যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর এবং মহাসড়কে অগ্নিসংযোগ করে নাশকতা চালায়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি ও ক্ষতিগ্রস্তরা বাদী হয়ে সোনারগাঁও থানায় পাঁচটি মামলা করেন।
থানায় দায়েরকৃত সাত মামলায় ৪৪৬ জনের নাম উল্লেখ করে ১৮০০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত সাত মামলায় পুলিশ ৬৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

