লকডাউন নিয়ে প্রশ্ন তোলা পথশিশু মারুফকে খুঁজে পাওয়া যাচ্ছে না

maruf

নিউজ ডেস্কঃ লকডাউন নিয়ে প্রশ্ন তোলা সেই পথশিশু মারুফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক ও জর্জকোর্ট এলাকায় থাকত।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) থেকে মারুফকে বাহাদুর শাহ পার্ক এলাকায় পাওয়া যাচ্ছে না। সে কোথায় আছে তা কেউ বলতে পারছে না। এমনকি তার খোঁজখবর রাখা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কাছেও কোনো হদিস নেই।

গত সোমবার (১৯ এপ্রিল) দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এলাকা থেকে ফেসবুকে লাইভ করেন সময়ের কণ্ঠস্বর নামের একটি অনলাইন সংবাদ মাধ্যমের প্রধান প্রতিবেদক পলাশ মল্লিক।

তার কথা বলা প্রায় শেষের দিকে ক্যামেরার ফ্রেমে ঢুকে পড়ে পথশিশু মারুফ লবডাউন নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য করে বসে। যে ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

লকডাউন নিয়ে প্রশ্ন তুলে সে বলেছিলো- ‘এই যে লকডাউন দিছে, মানুষ খাবে কী? সামনে ঈদ। এই যে মাননীয় মন্ত্রী একটা লকডাউন দিছে, এটা ভুয়া। থ্যাঙ্কু।’

মারুফের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তার খোঁজখবর রাখা সহমর্মিতা ফাউন্ডেশন উদ্যোক্তা পারভেজ হাসান গণমাধ্যমকে বলেন, শিশুটিকে মাদকের ছোবল থেকে মুক্ত করতে একটা রিহ্যাব সেন্টারের সঙ্গে কথা হয়েছে। সে সুস্থ হয়ে ফিরলে তার সব দায়িত্ব নেব। কিন্তু এখন তো তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না।

  •  
  •  
  •  
  •