হেফাজতের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করলেন বাবুনগরী
নিউজ ডেস্কঃ হেফাজতের ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী।
নিজের ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি।
বাবুনগরী বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দক্ষিণপূর্ব এশিয়ার সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন, দ্বীনি সংগঠন, ইমান আকিদার সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সদস্যদের পরামর্শক্রমে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
তিনি আরও বলেন, ইনশাল্লাহ আগামীতে আহ্বায়ক কমিটির মাধ্যমে আবার হেফাজতের ইসলামের কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য মোদীর আগমনকে ঘিরে দেশের বিভিন্ন জেলায় সম্প্রতি তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম বাংলাদেশ। এরপর এ সংগঠনটি নিয়ে শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা। একে একে গ্রেফতার হন সংগঠনটির শীর্ষ নেতারা। সবশেষ এবার সংগঠনটির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

