৩৬৫ দিনের মধ্যে ৩০০ দিনই ঘুমিয়ে কাটান তিনি!

নিউজ ডেস্কঃ ভারতের রাজস্থানের পুরখারাম, একবার ঘুমিয়ে পড়লে ২০-২৫ দিনের আগে সেই ঘুম ভাঙে না। সব মিলিয়ে বছরে ৩৬৫ দিনের মধ্যে প্রায় ৩০০ দিনই তিনি ঘুমিয়ে কাটান।

পুরখারামের দীর্ঘ ঘুমের কারণ এক বিরল রোগ। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই রোগের নাম অ্যাক্সিস হাইপারসমনিয়া।

অ্যাক্সিস হাইপারসনমিয়া একটি স্নায়ুর রোগ। মস্তিষ্কে টিএনএফ-আলফা নামে এক প্রকার প্রোটিনের মাত্রা ওঠানামার কারণে এই রোগ হয়।

প্রথম দিকে একটানা ৫ থেকে ৭ দিন ঘুমাতেন পুরখারাম। পরে বাড়তে থাকে দিন এর মাত্রা। এখন সে একবার ঘুমালে ২০ থেকে ২৫ দিনের কমে জাগানো যায়না তাকে।

চিকিৎসকেরা বলছেন, পুরখারামের এই রোগ অত্যন্ত বিরল। মাথায় আঘাত লাগলে বা অতীতে মাথায় টিউমার থাকলেও এমন হতে পারে। চিকিৎসা বিজ্ঞানে এটাকে মানসিক সমস্যা বলে ব্যাখ্যা করা হয়েছে। রোগের শুরুর দিকে ধরা পড়লে চিকিৎসায় সারতে পারে এই রোগ।

পুরখারামের ক্ষেত্রে সেই সম্ভাবনার কথা নিশ্চিত করে বলতে পারেননি চিকিৎসকরা। তবে পোরখারামের স্ত্রী লিচমি দেবী আশা করেন তার স্বামীর ঘুম একদিন ভাঙবে।

  •  
  •  
  •  
  •  

Tags: ,