আইসিইউতে রওশন এরশাদ, বিদিশা-এরিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে হাসপাতালে ভর্তির পর আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। ১৪ আগস্ট তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে অক্সিজেনের পরিমাণ কমে গেছে। তবে তিনি করোনা আক্রান্ত নন।

দীর্ঘদিন ধরেই তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এ জন্য সংসদ অধিবেশনেও যান না। এছাড়া রাষ্ট্রীয় অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেন না। এর আগে গত ২৯ এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে ২৪ দিন তার চিকিৎসা চলে।

রওশন এরশাদের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সন্তান রাহ্গীর আলমাহি সাদ এরশাদ এমপি।

এদিকে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কের ফ্ল্যাট নিয়ে সাবেক স্ত্রী বিদিশা ও ছেলে এরিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা করেন সাবেক হুইপ এইচ এম গোলাম রেজা।

  •  
  •  
  •  
  •  

Tags: , ,