দুই স্বামী নিয়ে একসঙ্গে ঘর করতেন তরুণী

নিউজ ডেস্ক:

এক স্ত্রী তার দুই স্বামী নিয়ে একই ছাদের নিচে বাস করেন। এমন ঘটনা ঘটেছে ঢাকার ধামরাই উপজেলায়।

জানা যায়, উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নে এক তরুণী (১৯) গোপনে দুই ব্যক্তিকে বিয়ে করেন। রাত্রী যাপনও করেন একইসঙ্গে।

স্থানীয়রা জানায়, এলাকাবাসী বেশ কয়েক দিন ধরে গোপনে নজর রাখেন ওই তরুণীর ওপর। পরে শনিবার সন্ধ্যা ৬টার দিকে এলাকাবাসী দুই স্বামীসহ ওই তরুণীকে একটি রুমে আটক করেন। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী তাদের গণপিটুনিও দেন। এক পর্যায়ে রেজাউল করিম রাজা নামের এক স্বামী কৌশলে পালিয়ে যান। পরে এলাকাবাসী অপর স্বামী রনি মিয়াসহ ওই তরুণীকে পুলিশে সোপর্দ করেন।

স্থানীয় এক ব্যক্তি বলেন, এলাকাবাসী আটকের পর ওই তরুণী দুজনকেই তার স্বামী দাবি করেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

ধামরাই থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান মফিজ বলেন, এক বধূর দুই স্বামী এমন কথা স্থানীয়রা বলছেন। এলাকাবাসী এক তরুণ ও এক তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানা যাবে।

  •  
  •  
  •  
  •