করোনা টেস্টিং কিট ঠিক সময়ের মধ্যেই সরবরাহ হবে: ড. বিজন কুমার শীল
করোনা ডেস্কঃ
টেস্টিং কিটের কাঁচামাল আসছে ৬ এপ্রিল। সোমবার (৬ এপ্রিল) যুক্তরাজ্য থেকে কিটের কাচামাল আসবে বলে জানা গেছে। জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ব্রিটেন থেকে সোমবার সকালে ঢাকায় কাঁচামাল এসে পৌঁছাবে। কাস্টমস থেকে দ্রুত ছাড় করাতে পারলে ১০ এপ্রিল সরকারকে নমুনা দেবো। যেন দ্রুত ছাড় করা যায়, সে ব্যাপার যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে।’
১৫ মিনিটের মধ্যে এই কিট দিয়ে করোনাভাইরাস পরীক্ষা করে ফল জানা যাবে। উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন। আগামী ১১ এপ্রিল সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিএসএমএমইউ, আইইডিসিআর, আইসিডিডিআর’বিসহ যতগুলো জায়গায় করোনা পরীক্ষা হয়, সব জায়গায় কিট দেওয়া হবে।
কিট উদ্ভাবক টিমের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীল বলেন, ‘এটুকু নিশ্চিত থাকুন, আমরা যে সময়ের মধ্যে দেওয়ার কথা বলেছিলাম, ঠিক সেই সময়ের মধ্যেই কিট সরবরাহ করতে পারবো।
কাঁচামালের শুল্কমুক্ত সুবিধা পেলে ১ মাসের মধ্যে ১ লক্ষ শনাক্তকরন কিট সরকারের হাতে তুলে দেয়া হবে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। ২০০৩ সালে ডা. বিজন কুমার শীলের সার্চ ভাইরাস শনাক্তের প্রাথমিক কিট তৈরির ফর্মুলায় তারই নেতৃত্বে তৈরি করা হবে করোনা ভাইরাস শনাক্তের প্রাথমিক শনাক্তকরণ কিট।

