রংপুরের ৪ জেলায় ৭ জন করোনায় আক্রান্ত

গংগাচড়া প্রতিনিধিঃ

রংপুর বিভাগের সবকটি জেলায় মরণঘাতী করোনাভাইরাস হানা দিয়েছে । পঞ্চগড় জেলায় করোনা রোগী এতদিন শনাক্ত না হলেও সর্বশেষ সেখানও একজন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ।

শুক্রবার স্যারা দিনব্যাপী রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে পঞ্চগড় জেলার ১ জনসহ দিনাজপুরে ১জন, ঠাকুরগাঁওয়ে ২জন এবং নীলফামারীতে ৩ জন শনাক্ত হয়েছেন। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আমিন আহমেদ খান । এ নিয়ে রংপুর বিভাগের সব কটি জেলায় মোট করোনা আক্রান্ত বেড়ে ৪৫ জনে দাঁড়াল।

যার মধ্যে গাইবান্ধায় ১৩ জন, দিনাজপুরে ৯জন, নীলফামারীতে ৯জন, ঠাকুরগাঁওয়ে ৫জন, রংপুরে ৪জন, লালমনিরহাটে ২জন, কুড়িগ্রামে ২জন এবং পঞ্চগড়ে ১ জন (কোভিড-১৯) করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি রয়েছেন ।

  •  
  •  
  •  
  •  

Tags: