হামরা খামো কি
গংগাচড়া প্রতিনিধিঃ
গংগাচড়া উপজেলার ৭নং মর্নেয়া ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ডে দুস্থ্য ও অসহায় মানুষ আছে । এদের ঘরে এখন পযর্ন্ত চেয়ারম্যান মেম্বার কর্তূক কোন ত্রান পৌছেনি । এদের মাঝে কেউ বিধবা কেউবা ভিক্ষা করে,কেউ দিনমজুর । এদিকে সারা বিশ্বজুড়ে যখন মহামারীর মহাপ্রলয় তখন গরীব দুখী মানুষদের হাহাকারের রোল যেন করোনার চেয়ে ভয়ংঙ্কর ।
এলাকার দিনমজুর মোঃ ফজরুল মিয়া (৬৭) মোছাঃ আলবেদা খাতুন (৭০) ,মোছাঃপেয়ারী খাতুন (৬৫) সবুজবাংলাদেশ২৪.কমকে বলেন, সরকারের দেয়া লকডাউন মানতে গিয়ে অনাহারে দিন কাটাচ্ছে তারা । এভাবে যদি চলে তাহলে হামরা খামো কি , আমরা বাঁচবো কি করে- ঘরে একমুঠো চাল পযন্ত নেই ।
একই অবস্থা আশেপাশের গ্রামগুলোতে নিম্ন আয়ের মানুষদের। তারা পারছেন না উপার্জন করতে, পারছেন না কাউকে বলতে একমুঠো ভাত দাও। ঠিকমতো খাবার যোগাড় করতে পেরে ক্ষুধায় কাতরাচ্ছে অসহায় মানুষরা।

