ফাইজার টিকার দু’টি ডোজ় রুখছে ভারতীয় স্ট্রেনঃ লকডাউন তুলে নেওয়ার পরিকল্পনা ব্রিটেনের

করোনা ডেস্কঃ

সম্প্রতি ভারতে নতুন যে স্ট্রেইন হানা দিয়ে বড়ধরনের প্রাণহানী ঘটিয়েছে তা নিয়ে শুধু ভারতই নয় সারা বিশ্ব আতংকিত অবস্থায় রয়েছে। বিজ্ঞানিদের দুঃচিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই মরণঘাতি ভারতীয় স্ট্রেইন। ব্রিটেন করোনার মহামারী অবস্থা থেকে যখন ঘুরে দাঁড়াতে শুরু করল ঠিক তখনই যেন ভারতীয় স্ট্রেইন এসে হানা দিল। অবশেষে এ দুঃচিন্তা কমতে শুরু করেছে। দেশটির চিকিৎসকরা খুঁজে পেয়েছেন সমাধান। ফাইজার-বায়োএনটেক টিকার দু’টি ডোজের মাধ্যমে। শুধু ভারতীয় স্ট্রেইনই নয় ব্রিটেন স্ট্রেন ও রুখতে সক্ষম এই টিকার দু’টি ডোজ।

ব্রিটেনির অধিকাংশ মানুষই এখন এই টিকা নিয়েছে ইতমধ্যে। সেই সাহসেই লকডাউন ধীরে ধীরে তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে ব্রিটেন। ব্রিটেনের স্বাস্থ্য দফতর জানায়, ফাইজ়ার-বায়োএনটেক কোভিড ভ্যাকসিনের দু’টি ডোজ় ভারতীয় স্ট্রেন এবং ব্রিটেন স্ট্রেন প্রতিরোধে সক্ষম। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজ়েনেকার কোভিড ভ্যাকসিনও কাজ করছে। ব্রিটিশ স্বাস্থ্য বিভাগের দেওয়া এই সুখবরে কিছুটা হলেও স্বস্তিতে বরিস জনসন প্রশাসন।

পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে করোনাবিধি শিথিল করার সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ১৭ মে থেকে খোলা হয়েছে অধিকাংশ দোকানপাট, রেস্তরাঁ, কাফে, পাব, এমনকি চিড়িয়াখানাও। অফিস-আদালতেও যাচ্ছেন লোকজন। পরিকল্পনা রয়েছে, ২১ জুনের মধ্যে সমস্ত করোনা-বিধি তুলে দেওয়া হবে। কিন্তু প্রধানমন্ত্রী এ-ও জানিয়ে রেখেছেন, সবটা নির্ভর করছে পরিস্থিতির উপরে। ভারতীয় স্ট্রেনে সংক্রমিতের সংখ্যা যে ভাবে হু হু করে বাড়ছে, তাতে শেষ মুহূর্তে পিছু হটতে হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বিজ্ঞানীরা বলছেন, ভারতীয় স্ট্রেনটি সম্পর্কে অনেক কিছু অজানা। অন্যান্য স্ট্রেনের থেকে এর ক্ষমতা ঠিক কত বেশি, সেই উত্তর জানা নেই। এ অবস্থায় একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন ব্রিটিশ স্বাস্থ্য দফতর। ‘পাবলিক হেল্‌থ ইংল্যান্ড’ (পিএইচই)-এর রিপোর্টে বলা হয়েছে, বি.১.৬১৭.২ স্ট্রেনের বিরুদ্ধে ৮৮ শতাংশ কার্যকরী ফাইজ়ার-বায়োএনটেক ভ্যাকসিন। ব্রিটেন বা কেন্ট্র স্ট্রেন (বি.১.১.৭)-এর বিরুদ্ধে ৯৩ শতাংশ কার্যকরী। পিএইচই-র রিপোর্টে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। তিনি বলেন, ‘‘সে ক্ষেত্রে টিকাকরণের উপর ভরসা রেখে এক মাসের মধ্যে বন্দিদশা থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারে ব্রিটেন।’’

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজ়েনেকার ভ্যাকসিনটিও ভারতীয় স্ট্রেনের বিরুদ্ধে কার্যকারিতা প্রমাণ করেছে। তবে কিছুটা কম। গবেষণায় দেখা গিয়েছে এটি ভারতীয় স্ট্রেনের বিরুদ্ধে ৬০ শতাংশ কার্যকরী। এবং ব্রিটেন স্ট্রেনের বিরুদ্ধে ৬৬ শতাংশ কাজ দিচ্ছে। হ্যানকক বলেন, ‘‘আমার আত্মবিশ্বাস বাড়ছে। আমরা ঠিক পথেই হাঁটছি। পিএইচই-র দেওয়া তথ্যে স্পষ্ট, ভারতীয় স্ট্রেনের বিরুদ্ধে সমান ভাবে কাজ করছে ভ্যাকসিন।’’

নতুন করে আক্রান্তের সংখ্যা একেবারেই কমে গিয়েছিল ব্রিটেনে। কিন্তু সম্প্রতি ফের ১০.৫ শতাংশ বেড়েছে সংক্রমণ। বরিস জনসন দ্রুত টিকার দ্বিতীয় ডোজ় দেওয়ার কাজ শেষ করতে চাইছেন। আপাতত লক্ষ্য দেশে ৫০-ঊর্ধ্ব সকলের টিকাকরণ শেষ করা। পিএইচই জানিয়েছে, প্রথম ডোজ়ে মাত্র ৩৩ শতাংশ রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে। এই তথ্য হাতে আসার পরেই স্বাস্থ্য দফতর সিদ্ধান্ত নিয়েছে দ্রুত দ্বিতীয় ডোজ় নেওয়ার কাজ সম্পূর্ণ করতে হবে।

  •  
  •  
  •  
  •  

Tags: , , ,