দুই মাসের মাঝে সর্বনিম্ন আক্রান্ত ভারতে, লাগামহীন মৃত্যু

india corona
করোনা ভাইরাসের আক্রমণে কোণঠাসা ভারতে সংক্রমণের সংখ্যা কিছু কমলেও বেড়েই চলেছে মৃত্যু সংখ্যা।
একদিনের ব্যবধানে দৈনিক মৃত্যু কমলেও তা এখনও বিপদ সীমার ভেতরেই অবস্থান করছে।।ফলে দেশজুড়ে চলছে আতঙ্ক। কারণ মৃত্যুর সংখ্যাটা এখনও তিন হাজারের ঘরেই স্থিতিশীল। শনিবার এই সংখ্যা চার হাজারের বেশি ছিল। অপরদিকে কমেছে নতুন শনাক্ত রোগী ও সক্রিয় রোগীর সংখ্যাও। 

রবিবার (১৩ জুন) সকালে  স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশ করা পরিসংখ্যানে দেয়া যায়, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৮৩৪ জন। গত ২ এপ্রিলের পর এই প্রথম দৈনিক সংক্রমণ এতটা কমতে দেখা গেলো।
বর্তমানে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার ৯৮৯।রবিবার দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৩০৩ জনের। ফলে দেশটিতে এখন পর্যন্ত ৩ লাখ ৭০ হাজার ৩৮৪ জনের মৃত্যু হলো। যা জনমনে তৈরি করছে আতঙ্ক।

 

মহামারি ঠেকাতে পরীক্ষা বাড়ানো এবং দেশটির বেশিরভাগ নাগরিককে টিকার আওতায় নিয়ে আসার বিকল্প নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে দেশটিতে প্রতিদিন পরীক্ষার হার সমান থাকছেনা।
গত বৃহস্পতি ও শুক্রবার ২০ লাখের উপরে নমুনা পরীক্ষা করা হলেও , শনিবার তা নেমে ১৯ লাখ ২০ হাজার ৪৭৭ তে দাঁড়িয়েছে। রবিবার সে সংখ্যা কমে হয়েছে  ১৯ লাখ ৩১২।
করোনা পরীক্ষার হারের এমন নিম্নগতিকে বিপজ্জনক বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
  •  
  •  
  •  
  •