রাজশাহীতে করোনায় গত ২৪ ঘন্টায় ১২ জনের মৃত্যু
রাজশাহী প্রতিনিধিঃ গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে করোনায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে আটজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টার মধ্যে মৃত ১২ জনের বাকি চারজন ‘উপসর্গ নিয়ে চিকিৎসাধীন’ ছিলেন।
মৃতদের মধ্যে আটজন পুরুষ, চারজন মহিলা। এদের মধ্যে সবচেয়ে বেশি চাঁপাইনবাবগঞ্জের সাতজন। এছাড়া রাজশাহীর তিনজন এবং নাটোর ও নওগাঁর একজন করে আছেন।
এই ১২ জনকে নিয়ে চলতি মাসের প্রথম ১৫ দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে ১৪৮ হলো। এর মধ্যে ৮৮ জনই মারা গেছেন কোভিড শনাক্ত হওয়ার পর।
এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিল ৪ জুন ১৬ জন; আর সর্ব নিম্ন ছিল ৬ জুন ছয়জন।

