রাজশাহীতে বেড়ে চলেছে মৃত্যুর মিছিল

রাজশাহী প্রতিবেদকঃ শুক্রবার (১৮ জুন) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  করোনা ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

এরআগে বৃহস্পতিবার (১৭ জুন) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জনের মৃত্যু হয়।
এদিকে মৃত্যু ও সংক্রমণ না কমায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় বিশেষ লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়।

বুধবার (১৬ জুন) জেলার করোনার পরিস্থিতি সবশেষ বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
তিনি বলেন, জেলায় করোনা পরিস্থিতি এখনও অবনতির দিকে। আক্রান্ত ও মৃত্যুহার এখন ঊর্ধ্বমুখী। সে জন্য আগামী ২৪ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে।

  •  
  •  
  •  
  •  

Tags: ,