রাজশাহীতে ২৪ ঘন্টায় ১৮ জনের মৃত্যু
রাজশাহী প্রতিবেদকঃ রাজশাহীতে করোনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।
বুধবার রামেক হাসপাতালে ১৬ জনের মৃত্যু হয়েছিল।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১৮ জনের মধ্যে ৮ জন করোনা পজিটিভ ছিলেন।
আর ১০ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৩ জনই রাজশাহী জেলার। একজন চাঁপাইনবাবগঞ্জের ও ৪ জন নওগাঁর। এ নিয়ে চলতি মাসের ২৪ দিনে (১ জুন সকাল ৮টা থেকে ২৪ জুন সকাল ৮টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেল ২৬৩ জন।

