রাজশাহীতে মৃত্যু ১০
করোনা ডেস্কঃ গতকাল ১৪ জনের পর আজ বিগত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন। এরমধ্যে রাজশাহীর ৪ জন, নাটোর ৪ ও চাঁপাইনবাবগঞ্জের ২ জন মারা গেছেন। এনিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও এর উপসর্গ নিয়ে ২৭ দিনে মোট ৩০৬ জনের মৃত্যু হলো।
এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি জানান, গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ৩৯২ জনের আর করোনা শনাক্ত হয়েছে ১১৪ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯.০৮%।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৫ জন।

