ফাইজার ও অ্যাস্ট্রোজেনেকার মিশ্রনে তৈরি হবে অধিক এন্টিবডি
করোনা ডেস্কঃ ফাইজার ও অ্যাস্ট্রোজেনেকার টিকা একসাথে নিলে প্রানঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে তৈরি হবে অধিক এন্টিবডি। এমনটাই বেরিয়ে এসেছে গবেষণায়।
এতে অধিক হারে কোভিড-১৯ বিরোধী এন্টিবডি তৈরি হওয়ার পাশাপাশি টি-সেল রেসপন্সও ভাল পাওয়া যায়।
৮৩০ জনের ওপর গবেষণা চালিয়ে এ ফলাফল পেয়েছে অক্সফোর্ড। এক্ষেত্রে দু’ টি ভিন্ন টিকার দু’ টি ডোজ একটির পর আরেকটি ১২ সপ্তাহ ব্যবধানে নিতে হয়।
ফাইজারের এক ডোজ নেওয়ার ১২ সপ্তাহ পর অ্যাস্ট্রাজেনেকার এক ডোজ নিলে উচ্চমাত্রায় এন্টিবডি তৈরি হয়। আর অ্যাস্ট্রাজেনেকার এক ডোজের ১২ সপ্তাহ পর ফাইজারের এক ডোজ নিলে সবচেয়ে ভাল টি-সেল রেসপন্স পাওয়া যায়।
অক্সফোর্ডের পরিচালিত গবেষণাটির আরও বলছে, দুই ডোজের অ্যাস্ট্রাজেনেকার টিকার চেয়ে দুই টিকার এই মিশ্রণে অধিক কার্যকরী ফল পাওয়া গেছে।
এই গবেষণার সঙ্গে যুক্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাথিউ স্ন্যাপ বলেন, এটা উৎসাহব্যঞ্জক। দুই টিকার দুই ডোজের এই মিশ্রণে এন্টিবডি এবং টি-সেল রেসপন্স ভাল।
সূত্র: বিবিসি, নিউইয়র্ক টাইমস ও আল-জাজিরা

