গত ২৪ ঘণ্টায় মমেকে আরো ৭ জনের মৃত্যু !

করোনা ডেস্ক:

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন করোনা শনাক্ত হয়ে এবং ৪ জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে মারা যান। মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের হাফিজুর রহমান, মোহাফজ্জল হোসেন ও কেওয়াটখালীর আব্দুল কাদের।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা যান- নেত্রকোনা সদরের হেনা পাল, গাজীপুরের শ্রীপুরের লিয়াকত আলী, ময়মনসিংহের ফুলবাড়িয়ার আবুল কাশেম ও টাঙ্গাইলের কালিহাতির আনোয়ারা বেগম।

মমেকের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন বলেন, বুধবার সকাল পর্যন্ত আইসিইউতে ১৯ জনসহ মোট রোগী ভর্তি আছেন ৩৪১ জন। নতুন ভর্তি হয়েছেন ৫১ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন।

  •  
  •  
  •  
  •