টাংগাইলে ভূঞাপুর উপজেলার চেয়ারম্যানের করোনায় মৃত্যু
নিউজ ডেস্ক:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হালিম করোনায় আক্রান্ত হয়ে আজ শুক্রবার সকালে মৃত্যুবরণ করেছেন। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আবদুল হালিমের ব্যক্তিগত সহকারী বলেন, ৩ জুলাই তিনি জ্বরে আক্রান্ত হন। ওই দিনই তিনি, তাঁর স্ত্রী এবং তাঁর বাসার দুই গৃহকর্মী করোনা পরীক্ষার জন্য ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। পরীক্ষায় তাঁদের চারজনের করোনা শনাক্ত হয়।
অতঃপর বাসায় অবস্থান করেই তাঁরা চিকিৎসা নিচ্ছিলেন এবং পরে অবস্থার অবনতি হলে ১১ জুলাই তাঁকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর হৃদযন্ত্রসহ শারীরিক নানা জটিলতা দেখা দেয় এবং আজ সকাল তাঁর মৃত্যু হয়।
আব্দুল হালিম টাঙ্গাইলের অ্যাডভোকেট সমিতির সাবেক সভাপতি। ছাত্রলীগের মাধ্যমে তাঁর রাজনীতিতে হাতেখড়ি। তিনি ভূঞাপুর ইব্রাহিম খাঁ ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন। জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হালিম ২০১৪ সালে এবং ২০১৯ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

