বরিশালে আরো ৩১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক:

বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালকের কার্যালয় থেকে জানানো তথ্যমতে, গত ২৪ ঘন্টায় বরিশালে করোনায় আক্রান্ত হয়ে ১৩ জন ও উপসর্গ নিয়ে ১৮ জন, মোট ৩১ জন মারা গেছেন। এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪৮৭ জনে দাঁড়িয়েছে।’

একই সময়ে গত ২৪ ঘন্টায় উক্ত বিভাগে ২১৬৫টি নমুনা পরীক্ষার মধ্যে ৭৯৮টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৬ দশমিক ৮৫ শতাংশ। এখন পর্যন্ত বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬২৭ জনে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৪৩৬ জন।

  •  
  •  
  •  
  •  

Tags: ,